ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১২ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। নতুন এক মৃত্যু নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। আর আক্রান্ত তিন হাজার ৪৪৮।

মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৩ জনের। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন আটজন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ১২ জন।

চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৪৮ জন। এরমধ্যে নভেম্বরে ভর্তি হয়েছেন ৫১৩ জন। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!