গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনপর ছেলে। তিনি ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিজ বাড়িতে আসেন। নিহতের নাম সানোয়ারা (৩২)। তিনি ফতুল্লা থানার কাশিপুর হাজিপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী জানান, নিহত সানোয়ারা ও গ্রেফতারকৃত শফিকুল ইসলাম আপন খালাতো ভাই-বোন। তাদের সংসারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়িতে আসেন। বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া নিজ বাড়ির ছাদে যেতে বায়না ধরে। তার মা সানোয়ারা বেগমের বাধা দিলেও সাদিয়া তারপরও ছাদে খেলতে যায়। এতে করে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে সাদিয়ার গায়ে হাত তোলেন। বিষয়টি নিয়ে নিজ ঘরের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা চাকু দিয়ে সানোয়ারার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান লাশের পাশেই বসে রয়েছেন স্বামী শরিফুল ইসলাম। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।