[ দেশজুড়ে ]
বেক্সিমকোর শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ ছবি: সংগৃহীত
অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরে থানাধীন সারাবো এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। কারখানাটির মালিক সোহেল এফ রহমান।
জানা যায়, সকালে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!