বুধবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার বেরুন এলাকায় অবস্থিত ফ্যাক্টরির সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, বুধবার বিকেলে অক্টোবর মাসের বেতনের বাকি ৫০% পরিশোধের দাবিতে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাদাতিয়া সোয়েটার লিমিডেটের শ্রমিকরা। মালিকপক্ষ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাকি ৫০% বেতন পরিশোধ করবে বলে মৌখিক আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে ফ্যাক্টরির সামনে সারারাত অবস্থান করে। সে সময় ফ্যাক্টরির স্টাফরাও ভেতরে আটকার পড়েন। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ফ্যাক্টরির শ্রমিকরা পার্শ্ববর্তী বান্দু ডিজাইন লিমিডেট ও টেক্স ম্যাক্স লিমিডেটের গেটে গিয়ে শ্রমিকদের নামানোর জন্য ইট পাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকরা ইট পাটকেল ছুড়লে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। তবে এরই মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরির ভেতরে আটকা পড়া স্টাফরা বের হয়ে চলে যান। তবে বেতনের বাকি ৫০% না পাওয়া পর্যন্ত এলাকা ছাড়বে না বলে জানা যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।
.png)