ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১৪ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শাকিল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোণার বারহাট্টা বড়গাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিল হাসপাতালে ভর্তি হয়। এর একদিন পর গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

ডা. মুন আরও বলেন, বতর্মানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ‍্যে পুরুষ ১৬ জন, নারী ৫ জন এবং একজন শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!