আটককৃত মো. শফিকুল ইসলাম (৪০) জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল (চাত্তরা দৌলতবাড়ি) গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও সদর উপজেলার চিনাইর গ্রামের মো. মিকাইল মিয়ার ছেলে মো. শাহিন (৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নোহা গাড়িসহ দুইজনকে আটক করা হয়। পরে নোহা গাড়ি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।