ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ১৫ নভেম্বর ২০২৪
এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এজেআই গ্রুপের  চারটি কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর এলাকায় এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রুপটির চারটি প্রতিষ্ঠানের সহস্রাধিক শ্রমিক। 

বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, এর আগে মালিকপক্ষ ১৪ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানান। কিন্তু মালিকপক্ষের এই ঘোষণা শ্রমিকরা মেনে না নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে — গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীল নিজে বিক্ষুব্ধ শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে ১৩ নভেম্বর শ্রমিকরা তাদের বেতন পেয়ে যাবে বলে জানান। গ্রুপ চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা তখন রাস্তা থেকে অবরোধ তুলে নেয়, তবে গতকাল তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ জন্য বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে শ্রমিকদের একটি অংশের রকেট একাউন্টে বেতন পরিশোধ করা হলেও — প্রায় অর্ধেক শ্রমিক এখনো তাদের বেতন পাননি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সন্ধ্যায় ৭টায় কারখানা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেন।

Advertisement

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, এজেআই গ্রুপের অধিকাংশ শ্রমিকদের বেতন পরিশোধ করা হলেও ৪০০-৫০০ শ্রমিক তাদের বেতন পায়নি। যেকারণে তারা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আলোচনা চলছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!