ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৫ নভেম্বর ২০২৪
সিলেট পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না
ছবি: ডেইলি বাংলাদেশ

বিমানযোগে সিলেট পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইউএস-বাংলা (BS533) একটি বিমানে সিলেট পৌঁছান তিনি। এরপর সুনামগঞ্জ সার্কিট হাউজের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। সেখানে রাত্রীযাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই কর্মকর্তা।

জানা যায়, মো. সাইফুল্লাহ পান্না আজ সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসকের গানের সিডির মোড়ক উন্মোচন করবেন। আগামীকাল হবিগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। কার্যক্রম শেষে সড়কপথে ঢাকায় রওনা হবেন তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!