ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের সড়ক দুর্ঘটনার খবরে প্রাণ গেল বাবার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ১৬ নভেম্বর ২০২৪
ছেলের সড়ক দুর্ঘটনার খবরে প্রাণ গেল বাবার
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় আট বছরের ছেলে রামিমের সড়ক দুর্ঘটনার খবর শুনে মারা গেছেন শিশুটির বাবা জিয়াউর রহমান জিয়া।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার কবলে পড়া শিশুটি।

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার শাপলা মিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি। এ ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতেই মারা যান ওই শিশুর বাবা জিয়াউর রহমান।

Advertisement

নিহত জিয়াউর রহমান জিয়া শাপলামিল সংলগ্ন হামিদ স্যানেটারির স্বত্বাধিকারী মরহুম আব্দুল হামিদের বড় ছেলে। এছাড়া তিনি গাইবান্ধা মটর শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্য। আহত শিশু রামিম গাইবান্ধার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

গাইবান্ধা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ময়নুল হক জানান, জিয়াউর রহমানের ছেলে রামিম শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল। এ সময় শাপলামিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা শিশু রামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে শিশুর বাবা জিয়াউর রহমান নামাজ শেষে মসজিদ থেকে আসার পথে ছেলের দুর্ঘটনার খবর শুনে গাইবান্ধা জেনারেল হাসপাতালে যান। ততক্ষণে ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ হলে চিকিৎসকরা শিশু রামিমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এমন অবস্থায় রংপুর যাওয়ার জন্য টাকা ও কাপড় নিতে বাড়ি গিয়েই মারা যান জিয়াউর রহমান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!