ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৩ কোটি টাকার চোরাচালান উদ্ধার 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৬ নভেম্বর ২০২৪
হবিগঞ্জে ৩ কোটি টাকার চোরাচালান উদ্ধার 
মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরা চালান উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরা চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার সকাল ১০টার দিকে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ভারতীয় চোরাচালানের মধ্যে রয়েছে শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরনের পণ্য। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজিবি জানায়, শুক্রবার রাতে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির ভেতরে থাকা বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন জাতের শাড়ি ৫৮১ পিস, মখমলের কাপড় ২৯৯২ মিটার, এছাড়াও প্রায় ৩২ হাজার পিস বিভিন্ন জাতের ক্রিম ও লোশন রয়েছে। পরে যা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। 

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস পণ্য অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!