[ দেশজুড়ে ]
‘বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ উপলক্ষে মৌলভীবাজারে সিপিবির পথসভা
ছবি: ডেইলি বাংলাদেশ
গণ-অভ্যুত্থানের বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখার উদ্দেশ্যে মৌলভীবাজারে ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র জাগরণ যাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কংগ্রেস আসলাম খান, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নিলিমেশ ঘোষ নলু, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া প্রমুখ।
.png)
পথসভায় বক্তারা বলেন, কোনোভাবেই জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করা চলবে না। দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি, হুমকি-ধামকি ও সাম্প্রদায়িক ঘটনাবলী বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষসহ সাধারণ জনগণ আজ দিশেহারা। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!