ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দর্শনা বন্দরে পৌঁছাল ভারতীয় ৩০ রেল ওয়াগন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ১৬ নভেম্বর ২০২৪
দর্শনা বন্দরে পৌঁছাল ভারতীয় ৩০ রেল ওয়াগন
দর্শনা রেল বন্দরে ভারতীয় রেল ওয়াগন। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল পথ দিয়ে ৩০টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা বন্দরে প্রবেশ করেছে। 

ভারত থেকে কেনা মালবাহী রেল ওয়াগানগুলো শনিবার (১৬ নভেম্বর) দুপুরে দর্শনা বন্দরে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার ভারতীয় ৩০ টি বি সি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বি এল এন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে বেলা সাড়ে ১২টার দিকে ডি এস এম দর্শনা রেল বন্দরে এসে পৌছে।

Advertisement

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বি সি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!