ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৭ নভেম্বর ২০২৪
ফের আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ
ফেরি। ছবি: সংগৃহীত

আরিচা এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। চলতি নভেম্বর মাসে এটি তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করার ঘটনা।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে। 

Advertisement

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়।

প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ২০ মিনিট নাব্য সংকটের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!