শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত সুজিত দাস উপজেলার চিলাউরা (হলদিপুর) ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।
জানা যায়, রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সুজিত দাস। এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে,অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
.png)