ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১৭ নভেম্বর ২০২৪
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
ফাইল ফটো

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এরমধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।

Advertisement

তিনি আরো বলেন, চারজনের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!