নিহত সজিব রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আফতার আলীর ছেলে। তিনি ট্রাক থেকে খড়ি নামানো ও ওঠানোর কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের খড়ি বোঝাই ট্রাক ঝাউদিয়া এলাকায় আসে। এসময় সড়কে টানা বিদ্যুতের তারে বেঁধে যান সজিব। ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
.png)
দৌলতপুর থানার দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই নাজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।