ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের সহস্রাধিক যাত্রী!

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১৭ নভেম্বর ২০২৪
অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের সহস্রাধিক যাত্রী!
ফাইল ছবি

কর্তৃপক্ষের উদাসীনতায় দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মনমথপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ ছাড়াও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন উভয় ট্রেনের যাত্রীরা। 

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি মনমথপুর রেল স্টেশনে পৌছে ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করে। এ সময় সিগন্যাল ত্রুটি দেখা দিলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একই লাইনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের চালক স্টেশনে প্রবেশের আগেই ট্রেন থামিয়ে দেয়। এতে প্রাণে বেঁচে দুই ট্রেনের সহস্রাধিক যাত্রী। পরে লাইন ক্লিয়ার পেয়ে প্রায় ১ ঘণ্টা বিলম্বে উভয় ট্রেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

মনমথপুর রেল স্টেশনের সহকারী মাস্টার আরিফ হোসেন জানান, সিগন্যাল সমস্যার কারণে এটি ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!