ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে ভুট্টাক্ষেতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২৮ এপ্রিল ২০২৪
পার্বতীপুরে ভুট্টাক্ষেতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে নুর ইসলাম ওরফে ভোলা মিয়া (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত নুর ইসলাম উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পলিপাড়া গ্রামের শালিন্যার ছেলে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান নুর ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিলেন। দুপুরের পর স্থানীয় কৃষকরা ঘাস কাটতে গেলে ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Advertisement

স্থানীয় শিক্ষক খন্দকার হাবিব জানান, দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন কৃষকরা। অতিরিক্ত গরমের কারণে প্রতিনিয়তই কৃষকরা অসুস্থ হয়ে পড়ছেন। ভুট্টাক্ষেতে ঘাস কাটার সময় হিটস্ট্রোক করে কৃষক নুর ইসলামের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!