[ দেশজুড়ে ]
ধান কাটতে গিয়ে ‘হিটস্ট্রোকে’ জমিতেই মৃত্যুর কোলে ব্যবসায়ী
মৃত উমর ফারুক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে উমর ফারুক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উমর ফারুক একই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ জানান, প্রচণ্ড গরমের মধ্যেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কোনো সন্তানা নেই। তবে ত্রিশাল বাজারে তার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।
.png)
ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!