[ দেশজুড়ে ]
মাদরাসা যাওয়ার পথে ফেরিতেই ‘হিটস্ট্রোকে’ শিক্ষকের মৃত্যু
মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ফেরিতে হিটস্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নামে এক মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে আসার সময় মারা যান তিনি।
মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো.এমরান কাদেরী জানান, তিনি সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাকে চমেক হাসপাতালে সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!