রোববার সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। মাহিম বাবু উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ১৪ নভেম্বর দুপুরে মাহিম তার দাদির সঙ্গে বাড়ির পাশের নদীর ধারে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরদিন, ১৫ নভেম্বর তার বাবা মাজেদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
.png)
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।