[ দেশজুড়ে ]
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
ইউপি সদস্য মনির হোসেন মনির। ছবি: সংগৃহীত
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় বনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন মনির মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল মোড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে সাভার মডেল থানার এসআই শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মনির হোসেন সাভারের বনগাঁও ইউনিয়নের হাংগাইল এলাকার মৃত লাবু মিয়ার ছেলে। তিনি সাভারের বনগাঁ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
.png)
এসআই শহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বনগাঁও এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাভারভুক্ত আসামি মনির মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!