রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার আব্দু ছালামের ছেলে।
নয়াপড়া এলাকার বাসিন্দা ইদ্রিস বলেন, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। পরে নিহতের স্বজনরা অপরপক্ষে ঘরে আগুন দেন। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা অনেক আতঙ্কে আছি।
.png)
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।