[ রাজধানী ]
পল্লবীতে মাদক কারবারিদের গোলাগুলিতে নারী নিহত
পল্লবী থানা- ফাইল ফটো
রাজধানীর মিরপুরে মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সেই গুলি গিয়ে ঐ নারীর মাথায় লাগে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্লবীতে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিজ বাসার সামনে থাকা ঐ নারীর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!