ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন রোজা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৮ নভেম্বর ২০২৪
এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন রোজা
অপরাধ দমনে বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন রোজা -ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার বেলা ১১টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেন।

রোজা জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’- এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)’- এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা-চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।

Advertisement

দায়িত্ব পেয়ে প্রতীকী এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।

রোজা বলেন, নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার

১ ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন ‘ইয়েস বাংলাদেশ’- এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীনসহ অন্যান্যরা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!