পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন ব্যবসায়ী রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি হাসান বাসির আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায়, তখন মামলা দায়ের হবে।
.png)