[ দেশজুড়ে ]
মেঘনায় জাহাজ থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার
লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১৮ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ থেকে বরিশালগামী ১টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
.png)
এরপর উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!