ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ২ নভেম্বর ২০২৪
শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফেরি। ফাইল ফটো

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর শনিবার (২ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, একইদিন ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও পণ্য পরিবহনে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছিল।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ভোরের দিকে ঘন কুয়াশা দেখা দেয়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল আবার শুরু হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি সক্রিয়ভাবে চলাচল করছে। যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য ফেরি চলাচল শুরু হওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!