[ দেশজুড়ে ]
চাঁদপুরে লঞ্চ-ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬০ ঘণ্টা পর চাঁদপুর নদী বন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।
এর আগে, রোববার ( ২৬ মে) সকাল ৬টা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
.png)
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা মেঘনা নদী উত্তাল ছিল। যার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!