মঙ্গলবার বেলা ১১ টা থেকে লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী।
তিনি জানান, বৈরি আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে নদী উত্তাল হওয়ায় রোববার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বেলা ১১টা থেকে পুনরায় লঞ্চ চলাচল চালু হয়েছে।
.png)
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে মোট ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।