[ দেশজুড়ে ]
৩৬ ঘণ্টা পর যে দুই নৌপথে আবারো ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
টানা ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে আটটা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মঙ্গলবার আবহাওয়া অনুকূলে আসলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় এই দুই নৌপথে।
.png)
বিআইডব্লিউটিসি এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে রোববার রাত সাড়ে আটটা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। মঙ্গলবার আবহাওয়া অনুকূলে আসায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে অবস্থান করা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!