ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ভোলার ভেদুরিয়া ও বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ভেদুরিয়া ঘাট থেকে লঞ্চ বরিশালে ছেড়ে গেছে ও বরিশাল থেকে ভেদুরিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসতে শুরু করেছে।
অন্যদিকে ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন জানান, ঘূর্ণিঝড় ডানার কারণে একদিন বন্ধ থাকার পর সকাল ৯টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচোধুরী হাট রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
.png)
ভোলার ভেদুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর হোসেন জানান, সকাল ৯টা থেকে ভোলার ভেদুরিয়া-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।