[ দেশজুড়ে ]
আইরিশ ফেব্রিক্সে শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের জিরানী এলাকায় আইরিশ ফেব্রিক্স কারখানায় শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় অবস্থিত আইরিশ ফেব্রিক্সে ১৮ নভেম্বর কয়েকজন শ্রমিককে ছাঁটায়ের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!