[ দেশজুড়ে ]
সাভারে টেক্সটাইল কারখানায় আগুন
ফাইল ফটো
সাভারের বিরুলিয়ায় একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার বিকেল দুপুর ২টার দিকে বিরুলিয়ার শাহীবাগে অবস্থিত সুরমা টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!