ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে সাবেক চেয়ারম্যান সাইদুল গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ১৯ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে সাবেক চেয়ারম্যান সাইদুল গ্রেফতার
গ্রেফতারকৃত সাইদুল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মো. সাইদুল নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুলকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে অভিযান চালিয়ে ঘাগড়া ইউনিয়ন পরিষদ থেকে সাইদুলকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ সদর থানা হেফাজতে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!