ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার আসামি সাকিব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৯ নভেম্বর ২০২৪
বিদেশে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার আসামি সাকিব
গ্রেফতারকৃত মহিউদ্দিন সাকিব। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাকপ্রতিবন্ধী শিশুধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে মালয়েশিয়া পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত মহিউদ্দিন সাকিব বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেক এলাকার আব্দুল মোনাফের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট বিকেলে শাকপুরা গ্রামে ঘরে একা পেয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মহিউদ্দিন সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় ১৭ আগস্ট শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান সাকিব।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, মালয়েশিয়া পালানোর প্রস্তুতি নিয়েছিলেন মহিউদ্দিন সাকিব। ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!