ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজ থেকে ফিরেই নিজেকে শেষ করে দিলেন ইভা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ২০ নভেম্বর ২০২৪
কলেজ থেকে ফিরেই নিজেকে শেষ করে দিলেন ইভা
মানুষের ভিড়। ফাইল ফটো

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইভা আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার সানকিসাইর গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্থানীয় শোল্লা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে কলেজে যান ইভা। বিকেলে ফিরে এসে নিজেদের বসতঘরের শোয়ার ঘরে চলে যান। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন  ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে ইভার মরদেহ। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। কী কারণে ইভার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি স্বজনেরা।

Advertisement

ফরিদগঞ্জ থানার ওসি মো. হানিফ সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!