[ দেশজুড়ে ]
সাভারে ছাত্র-জনতা ঐক্য সমাবেশ বিকেলে
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
আজ বিকেলে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতসহ ফ্যাসিস্ট খুনিদের বিচারের দাবিতে ছাত্র-জনতা ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন সাভার উপজেলা শাখার উদ্যোগে বাইপাইল গোল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসসউদ, মুখপাত্র উমামা ফাতেমাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!