ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে রেলশ্রমিক কর্মচারী ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ২০ নভেম্বর ২০২৪
সিলেটে রেলশ্রমিক কর্মচারী ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে রানিং স্টফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের শাখা কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সিলেট রেলস্টেশনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট রেলস্টেশনে রানিং স্টফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ সংগঠনটির কর্মচারীরা।

Advertisement

শ্রমিকরা জানান, পার্ট অব পে ৭৫% মাইলেজযোগে গত ১৬০ বছর ধরে ‘কোডিফাইড রুল’ অনুযায়ী অতিরিক্ত কর্মঘণ্টা মূল বেতনের বিপরীতে পেনশন ও আনুতোষিক সুবিধা রেলওয়ে রানিং স্টাফরা পেয়ে আসছিলেন। গত ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজযোগে পেনশন ও আনুতোষিকসহ অতিরিক্ত কর্মঘণ্টার সুবিধা প্রদানের অসম্মতি জানিয়েছে।

আগামী ৩০ নভেম্বর মধ্যে মাননীয় রেলপথ সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগ পত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩  শর্ত বাতিল এবং রানিং স্টাফদের ‘পার্ট অব পে’ রানিং এলাউন্সযোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সব অসম্মতি প্রত্যাহার করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান রেলশ্রমিকরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!