গ্রেফতার হওয়া ওই নারী হলেন উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী ইশা আক্তার। বুধবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো.মাহফুজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া যেতে আখাউড়া থেকে সিএনজিতে উঠেন। এ সময় সিএনজিটি পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে চালকসহ ২ জন ছিনতাইকারী কৌশলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ৩০টি মোবাইল ফোন ও নগদ ৬৪ হাজার ৩৮০ টাকা ছিনতাই করে নিয়ে দ্ ুত পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।
.png)
এ ঘটনায় পুলিশ গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার উপজেলার বাউতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই হওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধারসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, ছিনতাইকারীর মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান নিয়মিত চলছে যেকোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।