ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২০ নভেম্বর ২০২৪
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ফটো

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাইদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার শহর আলীর ছেলে। তিনি সাতক্ষীরা শহরে ভ্যারাইটি স্টোর নামে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম গত ১৮ নভেম্বর বিকেল ৫টায় শরীরে জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম সাতক্ষীরায় একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

এদিকে, নভেম্বর মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!