[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় আট ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আপলাইনে পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ এলাকায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
.png)
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর আখাউড়া জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি উদ্ধার কাজ শুরু করে। এরপর উদ্ধার কাজ শেষে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ঐ লাইনটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!