ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষাক্ত পোকার কামড়ে প্রাণ গেল ছোট্ট আয়াতের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ২১ নভেম্বর ২০২৪
বিষাক্ত পোকার কামড়ে প্রাণ গেল ছোট্ট আয়াতের
ছবিতে শিশু আয়াত

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিষাক্ত পোকার কামড়ে আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০) নভেম্বর সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পাকশী ইউনিয়ন যুক্তিতলা গ্রামের বাসিন্দা ও লালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল হোসেনের মেয়ে।

নিহত আয়াতের পিতা রাসেল হোসেন জানান, তার স্ত্রী শিশুকন্যা আয়াতকে নিয়ে তার উপজেলার সাহাপুর মসজিদ মোড়স্থ তার নানির বাড়িতে ছিলেন। বুধবার সকালে বাড়ির বাইরে খেলা করার সময় তাকে বিষাক্ত কিছু পোকা কামড় দেয়। এ সময় আয়াত চিৎকার দিয়ে কান্না করতে থাকে। একপর্যায়ে দম আটকে যায়। তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই আয়াত মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার লাশ যুক্তিতলার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

Advertisement

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাসনিম তামান্না স্বর্ণা জানান, শিশুটিকে দেখে মনে হয়েছে কোনো বিষাক্ত পোকা কামড় দিয়েছে। পরিবারের পক্ষ থেকে কী ধরনের পোকা কামড় দিয়েছে সেটা নির্দিষ্ট করে বলতে না পারায় আমরা তা শনাক্ত করতে পারিনি। শিশুটিকে তারা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে মৃত শিশুটিকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!