[ দেশজুড়ে ]
বাসের ধাক্কায় শ্রমিক আহত, সড়ক অবরোধ
শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ফ্যাক্টরিতে প্রবেশের সময় বাসের ধাক্কায় নরবান কমটেক্স লিমিটেডের এক শ্রমিক আহত হয়েছেন। পরে তাকে শ্রীপুর হালিম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টার দিকে কেপিজে হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন শ্রমিকরা।
জানা যায়, সকালে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কেপিজে হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন ফ্যাক্টরির শ্রমিকরা। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।
.png)
এদিকে, সকাল ৯টা ২০ মিনিটে নরবান ফ্যাক্টরির কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আহত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরি কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে নিজ নিজ গন্তব্যে চলে যান শ্রমিকরা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!