ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা দিলে পুকুরে মেলে চুরি হওয়া মোটরসাইকেল

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২১ নভেম্বর ২০২৪
টাকা দিলে পুকুরে মেলে চুরি হওয়া মোটরসাইকেল
ফাইল ফটো

বান্দরবান জেলা শহরের একটি পুকুর থেকে চুরিকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চোরদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের দেওয়ানজী পুকুরপাড় থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত এক সপ্তাহে এভাবে পুকুর থেকে তিনটি চুরিকৃত মোটরসাইকেল পাওয়া গেছে।

চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক আবু সাইফ বলেন, আমার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী গতকাল বুধবার রাত ৩টার দিকে বাড়ির ফটকের তালা ভেঙে চোরেরা ঢোকে। পরে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়। সকালে চোরদের দাবি অনুযায়ী ২০ হাজার টাকা বিকাশে পাঠাই। এরপর চোরেরা জানায়, মোটরসাইকেলটি দেওয়ানজী পুকুরের দ্বিতীয় ঘাটের পানিতে আছে। পরে তাদের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ওই স্থানে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, গত এক সপ্তাহে জেলা শরের অন্তত পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে তিনটি পুকুর থেকে ও একটি চন্দনাইশ থেকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার চুরি হওয়া সরকারি সংস্থার আরেকটি মোটরসাইকেল এখনো পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, গত এক সপ্তাহে একইভাবে এই চক্রের সদস্যরা পাঁচটি মোটরসাইকেল চুরি করেছে। চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চুরি করে চাঁদা আদায়ের চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!