[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পিকআপ-ট্রাকের সংঘর্ষ, আহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি পিকআপ ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!