গ্রেফতারকৃত মো. রায়হান ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তার বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগাজিন বিহীন বিদেশি পিস্তল উদ্ধার করা হয়৷
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বের আরো কোনো মামলা আছে কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।