ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২২ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

সারাদেশের ন্যায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের নবম আহ্বায়ক কমিটি।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা আব্দুর রাহিমকে। সদস্য সচিব হয়েছেন একই এলাকার সাব্বির আহমেদ। মুখ্য সংগঠক করা হয়েছে শিবগঞ্জের মোত্তাসিন বিশ্বাসকে আর মুখপাত্র হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের রুমি খাতুন। ওই কমিটিতে ২০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্য সচিব, ১৮ জনকে সংগঠক ও ১০৬ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে, ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের, ১১ নভেম্বর নেত্রকোণা জেলায় ২৫৪ সদস্যের, ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের, ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

ক্লিক করুন>> আহ্বায়ক কমিটির সদস্যদের নামে তালিকা

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!