[ দেশজুড়ে ]
বগুড়ায় হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত আবু সালেক। ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় আবু সালেক (৫৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আবু সালেক সদরের হাজরাদিঘী দক্ষিণপাড়ার মৃত আছির উদ্দিনের ছেলে ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের ঘোড়াধাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
জেলা ডিবির ওসি মুস্তাফিজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদরের ঘোড়াধাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!