ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইচাল আর্মি ক্যাম্পে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ২৩ নভেম্বর ২০২৪
সাইচাল আর্মি ক্যাম্পে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক পরিদর্শন উপলক্ষে সাইচাল আর্মি ক্যাম্পে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ইঞ্জিনিয়ারসহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা দেবেন তারা।

এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ৩৪ ইঞ্জিনিয়ার্স ব্রিগেড কমান্ডার, ইঞ্জিনিয়ার্স প্রজেক্ট ডাইরেক্টর, ও অধিনায়ক, ২৬ ইসিবি স্বাগত জানাবেন বলে জানা যায়।

Advertisement

প্রতিনিধি দলটি সীমান্ত সড়ক নির্মাণ কাজের প্রথম পর্যায়ে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের পরিকল্পিত এলাইনমেন্ট পর্যবেক্ষণ করবেন বলেও জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!